ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মাধবপুরে ৩ সন্তানের জননীকে জবাই করে হত্যা জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

ads

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে মনোয়ারা (৪৫) নামে এক মহিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে খবর পেয়ে বাড়ির পাশে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি

একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মনোয়ারার স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার

অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আটক ছিদ্দিক আলীর সাথে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছিদ্দিক

আলীকে আটক করা হয়েছে। ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। এদিকে রোববার দুপুরে মনোয়ারাকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার

মাহমুদুল হাসান সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ads
ads
ads

Our Facebook Page